২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলি ডে মার্কেট চালুর দাবি

আগের মতো হলি ডে মাকের্ট চালুর দাবি জানিয়েছে হকারদের একটি সংগঠন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরোধিতাও করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের মতো হলি ডে মাকের্ট চালুর দাবি জানিয়েছে হকারদের একটি সংগঠন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরোধিতাও করেছে তারা। হকারদের দাবি তুলে ধরে 'হকার শ্রমজীবী পরিষদ' মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। ফুটপাতে হকার অবস্থানের কারণে যানজট বাড়ার কথা স্বীকার করে পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, "ফুটপাতের পরিবর্তে হলি ডে মার্কেট চালু থাকলে যানজট কিছুটা কম হবে।" গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ফুটপাতের পরিবর্তে রাজধানীর আটটি স্থানে প্রতি শুক্রবার হলি ডে মার্কেট চালু করা হয়েছিলো। এ ব্যবস্থা হকার ও ক্রেতা উভয়ের জন্য সুবিধাজনক ছিলো জানিয়ে হকার নেতা বলেন, "ওই সরকারের সময়েই অদৃশ্য কারণে মতিঝিলে এবং সেগুনবাগিচায় একটি হলি ডে মার্কেট রেখে বাকি ছয়টি বন্ধ করে দেওয়া হয়।" স