২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ওএমএস'র চালসহ ব্যবসায়ী আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বাজার থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মানিকগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বাজার থেকে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওহেদ আলীর দোকান থেকে দেড় টন ওএমএস এর চালসহ তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওহেদ ঢাকার ধামরাই উপজেলার সেলুয়া গ্রামের সৈয়দ আলীর ছেলে। সাটুরিয়া থানার ওসি এমএম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ওএমএস ডিলারদের কাছ থেকে এ চাল কেনার কথা স্বীকার করেছে ওহেদ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৫ ঘ.