২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পাইরেসির অভিযোগে গ্রেপ্তার ৮

ফেনীতে পাইরেসির অভিযোগে ৮ কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নকল সিডি ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ফেনী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে পাইরেসির অভিযোগে ৮ কম্পিউটার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নকল সিডি ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়। সোমবার দিবাগত রাতে শহরের স্টেশন রোডের ওয়াহিদ মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের এন্টি পাইরেসি টাস্কফোর্স কর্মকর্তা মোস্তাকুর রহিম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে ফেনী সদর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৫৯ ঘ.