২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে কালবৈশাখীতে নিহত ২

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে দুই জন নিহত হয়েছে। এছাড়া প্রায় তিন হাজার একর জমির ফসল ও এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

লালমনিরহাট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে দুই জন নিহত হয়েছে। এছাড়া প্রায় তিন হাজার একর জমির ফসল ও এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে মারা যায় আদিতমারী উপজেলার শাল্টিগোপাল এলাকার বাসিন্দা ওমর আলী। লালমনিরহাট শহরের সুরকিরমিল এলাকার বাসিন্দা মো. জসিম গাছচাপায় নিহত হয়। আহত হয়েছে অন্তত ছয় জন। আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। এতে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান এবং অফিস ক্ষতিগ্রস্থ হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা জানান, ঝড়ে সদর উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। একজন মারা গেছে ও কয়েকজন আহত হয়েছে। শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জমির উঠতি ভুট্টা ও ধান ক্ষেত নষ্ট হয়েছে বলে জানান নজরুল। জেলা কৃষি স