২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় রিয়া আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে বাসের ধাক্কায় রিয়া আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনার পর রিয়ার সহকর্মীরা মালিবাগ-গুলশান রোড আধা ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ৭-৮টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, রিয়া ওই এলাকার মুসলিম গার্মেন্টেসের শ্রমিক। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগে আবুল হোটেলের সামনের রাস্তা দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় রিয়া ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৩১ ঘ.