ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেনানিবাস এলাকায় কুর্মিটোলা বিএসডি গুদামে সোমবার অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ব্রজেন হালদার বলেন, "ওই গুদামে সেনাবাহিনীর রেশনের মালামাল রাখা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি আমরা।"
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই গুদামে আদৌ কোনো মালামাল ছিল কি না- নিশ্চিত না হয়ে তা বলা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/২১৪৫ ঘ.
bdnews24