২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

সিলেট সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সিলেট, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে কান্দিরগাঁও ইউনিয়নের ডালুয়া বিল এবং রোববার সন্ধ্যায় জালালাবাদ ইউনিয়নের আলকীনগর গ্রামে লাশ দু'টি পাওয়া যায়। সিলেট কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহিম জানান, ডালুয়া বিলে গলাকাটা লাশটি (২৫) দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। এদিকে আলকিনগর গ্রামের একটি ডোবা থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। কোতয়ালি উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.