২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে চার উপসচিব পদে রদবদল

প্রশাসনের চারজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পদে রদবদল করেছে সংস্থাপন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব ফখরুদ্দীন আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং প্রদীপ কুমার দাসকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব তাজকেরা খাতুনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এর উপ-মহাব্যবস্থাপক পদে প্রেষণে কর্মরত উপসচিব হযরত আলীকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মধ্যে পিরোজপুরের মিজানুর রহমানকে সিলেটের এডিসি পদে বদলি করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ও বরিশালের মেহেন্দীগঞ্জের ইউএনও মোহাম্মদ বদরুল হককে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগের জন্য পাবনার আটঘরিয়ার ইউএনও সাইদুল ইসলামকে ঢাকা, মানিকগঞ্জের ঘিওরের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আহসান হাবিব ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আব্দুর রহমানকে রাজশাহী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ জোহরা খাতুন ও শেরপুর নকলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কবির উদ্দিনকে চট্টগ্রাম, বাগেরহাটের চিতলমারির ইউএনও মোহাম্মদ সোহেল হাসানকে বরিশাল, নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিনকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মৌলভীবাজার শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মওলা এবং পাবনা ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম আজাদকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়নের জন্য রংপুর ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২০ ঘ.