মৌলভীবাজার, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সোমবার ভোরে এক আদিবাসী তরুণীর লাশ পাওয়া গেছে।
কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের উড়িয়া টিলায় বাংলাদেশ-ভারত সীমান্তে রোজিনা কন্দ'র (১৮) মস্তকবিহীন বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
রোজিনার বাবা ধুন কন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজিনা স্থানীয় কাদির মহালদারের লেবু-আনারস বাগানে শ্রমিকের কাজ করতো। বুধবার সকালে কাজে গিয়ে আর বাড়ি ফেরেনি।
কালিঘাট ইউপি সদস্য সীতারাম হাজরা জানান, ভোর ৬টার দিকে এলাকার মানুষের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশটি দেখতে পান।
পরে রোজিনার বাবা এসে লাশ সনাক্ত করেন।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বিকাল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24