২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুটি লাশ উদ্ধার

রাজধানীর ক্যান্টনমেন্ট ও তেজগাঁও এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 05:22 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্যান্টনমেন্ট ও তেজগাঁও এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানা পুলিশ রোববার রাত ১২টার দিকে বনানী ডিওএসএইচ'র একটি বাড়ি থেকে নাসরিন নাজমা (১৬) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করে। নাজমা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পুলিশ জানায়। গৃহকর্তা একজন অবসরপ্রাপ্ত কর্নেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকার। তিনি বলেন, "গৃহকর্ত্রী বকাঝকা দেওয়ায় নাজমা অভিমান থেকে আত্মহত্যা করে।" দুই বছর ধরে নাজমা ওই বাসায় কাজ করে আসছিলো বলে পুলিশ জানায়। নাজমার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ডামহরে। বাবা নাম মোহাম্মদ দুলাল। এদিকে রোববার রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও খামারবাড়ির সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর। পরনে ছিলো চেক লুঙ্গি ও খয়েরি শার্ট। তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত লোকটি অন্ধ ছিলো। ময়নাতদন্তের জন্য দুটি লাশই ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৫৫ ঘ.