চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের পোনা ধরার জায়গা দখল নিয়ে কর্ণফুলীর তীর সংলগ্ন হামিদচর এলাকায় দু'পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহত একজনের পরিচয় জানাতে পেরেছে। তার নাম মো. সবুর (৩০)।
আহতদের মধ্যে রয়েছেন- ইউসুফ (৩৫), আবু তাহের (৪০), বাবুল (১৮), দেলোয়ার (২৫) ও আবু মিয়া (৬৫)। বাকিদের নাম জানা যায়নি।
পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চান্দগাঁও থানাধীন হামিদ চর এলাকায় কর্ণফুলীর তীরে মাছের পোনা ধরার জায়গা দখল করা নিয়ে এ সংঘর্ষ ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
তিনি জানান, দুইপক্ষের লোকজন লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া উভয়পক্ষের ১৫ জনের মতো আহত হয়।
স্থানীয়রা জানান, বলিরহাটের ইউসুফ ও হামিদচরের ফোরকান গ্র"পের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১৬ ঘ.
bdnews24