২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দুটি আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ইসমাইল হোসেন (২২), সুমন ইসলাম (২১), শামীম ভূঁইয়া (২০), মুন্না ওরফে আল আমিন ওরফে রাসেল (২৪), কাজল (২৪) ও মুজাহিদুর রহমান সরকার (২০) । শনিবার রাত পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়। ঢাকা মহনগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতির প্রস্তুতির সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/২১১২ ঘ.