সিলেট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে শিক্ষা খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার মতে, অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষা খাতে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না।
রোববার সিলেটে শিক্ষা বিষয়ক একটি প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, "অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষাক্ষেত্রে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হচ্ছে না। জাতীয় আয়ের শতকরা ৮ ভাগ শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা থাকলেও খরচ হয় মাত্র ২ দশমিক ৩ ভাগ।"
শিক্ষা খাতে ব্যয়ের একটি তুলনামূলক চিত্র তুলে ধরে নাহিদ বলেন, "যেখানে কেনিয়া বাজেটের ৩১ ভাগ শিক্ষাক্ষেত্রে খরচ করে, সেখানে বাংলাদেশ খরচ করছে মাত্র ১৪ দশমিক ৫ ভাগ।"
তবে শিক্ষাখাতে ব্যয় কম হওয়ার জন্য দারিদ্র্যকেই দায়ী করেন তিনি। তবে তিনি একইসঙ্গে বলেন, সরকার সীমিত সাধ্য নিয়েই এ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
সরকারি স্কুল-কলেজে শিক্ষক সঙ্কটের সমাধান করতে সরকার সচেষ্ট বলেও জানান মন্ত্রী।
বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান ও এফআইভিডিবি-এর যৌথ আয়োজনে 'এক্সপ্লোরিং ল পারফরমেন্স ইন এডুকেশন-দ্যা কেইস অব সিলেট ডিভিশন' শীর্ষক এডুকেশন ওয়াচ রিপোর্ট-২০০৯/১০-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহিদ।
তত্ত্ব
bdnews24