২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রী অপহরণ করার সময় আটক ২

মাদারীপুর সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মাদারীপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা এ সময় মোহম্মদ রাসেল (২৫) ও শিশির হোসেন (২৮) নামে অপহরণকারী দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বাড়ি লক্ষীপুর গ্রামে। ওই ছাত্রীর মা জানান, এলাকার বাদশা মোড়লের ছেলে মনির মোড়ল দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। এতে সাড়া না দেওয়ায় মনির ১২ জনকে নিয়ে বাড়ির সামনে থেকে তার মেয়েকে অপহরণ করার সময় তার চিৎকারে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় মনির মোড়লসহ অন্যরা পালিয়ে যায়। আটক করা হয় দুজনকে। তিনটি মটরসাইকেলও আটক করা হয়। মাদারীপুর থানার ওসি মো.কায়ুুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপহরণের মূলহোতাকে ধরা যায়নি। তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।" ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের শাস্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫৫ ঘ.