২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতারণার অভিযোগে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বহদ্দারহাটের আবাসিক হোটেল আল সাকারার ৩০৯ নম্বর কক্ষ থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর (২৭), মোহাম্মদ আনোয়ার (২৫) ও নুরুল কবির (৩৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ এলাকার ডেলি পাড়া গ্রামে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নকল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদি হয়ে একটি মামলা করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজনই সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তিন ঘণ্টার মধ্যে দ্বিগুণ করে দেওয়ার আশ্বাস দিয়ে কেটে পড়ে। তাদের কাছ থেকে চার প্রকারের ক্যামিক্যাল, ৫০০ টাকা নোটের সমপরিমাণ ২৩০ টুকরো কাগজ এবং কালো কাপড়ে মোড়ানো ছয় ইঞ্চি পরিমাণ একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৭২০ ঘ.