সিরাজগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে দুই জন।
রোববার উপজেলার বোয়ালিয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মাছ ব্যবসায়ী জয়দেব হালদার (৪০) সলঙ্গা থানার চকচৌবিলা গ্রামের প্রয়াত সুধীর হালদারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে মাছ নিয়ে তিন ব্যবসায়ী ভ্যানে করে উল্লাপাড়া বাজারে যাচ্ছিলো। বোয়ালিয়া বাজারের কাছে পাবনা থেকে ছেড়ে আসা ট্রাকটি ওই ভ্যানটিকে চাপা দিলে জয়দেব ঘটনাস্থলেই মারা যায়।
আহত রনজিত হালদার ও নিখিল চন্দ্র হালদারকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকটি আটক করা রয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৪ ঘ.
bdnews24