২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাগুরার পারনান্দুয়ালী এলাকায় রোববার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

মাগুরা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার পারনান্দুয়ালী এলাকায় রোববার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত বেগম (৩৮) স্থানীয় একটি পোল্ট্রি খামার শ্রমিক। তিনি পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়ার মমিনুল ইসলামের স্ত্রী। মাগুরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) নূর মহম্মদ সাংবাদিকদের বলেন, "সকাল ৯টার দিকে পারনান্দুয়ালীর ঢাকা-খুলনা মহাসড়কে ৩ নং ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০০ ঘ.