২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের মৃত্যু

আসামি গ্রেপ্তার করতে গিয়ে চুরিকাঘাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি গ্রেপ্তার করতে গিয়ে চুরিকাঘাতে চট্টগ্রামের মিরসরাইয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব হিঙ্গুলি গ্রামে নিহত হন মিরসরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন (২৮)। তার বাড়ি নোয়াখালী জেলায়। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রুহুল আমিন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া আটটার দিকে বোরহান উদ্দিন ও এসআই নাছির ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজকে ধরতে পূর্ব হিঙ্গুলি গ্রামে যান। এ সময় পারভেজকে ধরলে ধস্তাধস্তির এক পর্যায়ে বোরহান চুরিকাহত হন। এরপর পারভেজ পালিয়ে যায়। স্থানীয় মস্তাননগর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। পুলিশ কর্মকর্তা রাত ৯টায় বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/২৩৩৪ ঘ.