২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বখাটের হামলায় আহত স্বামী-স্ত্রী

বরিশাল নগরীতে বখাটের হামলায় এক গৃহবধূ ও তার স্বামী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

বরিশাল, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে বখাটের হামলায় এক গৃহবধূ ও তার স্বামী আহত হয়েছেন। দক্ষিণ সাগরদী এলাকায় শুক্রবার রাতে এ হামলায় আহত হন ঝুমুর বেগম (২১) ও তার স্বামী মো. সোহাগ (৩০)। আশঙ্কাজনক অবস্থায় শনিবার দুপুরে ঝুমুর বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মো. সোহাগ জানান, রাত ১১টার দিকে পারিবারিক কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী অভিমান করে বাসা থেকে বের হয়ে গেটের কাছে চলে যান। ওই সময় সেখানে আড্ডা দিচ্ছিল স্থানীয় বখাটে বাপ্পী, শামীম, তাওহীদ ও নাঈমসহ কয়েকজন। এতে ঝুমুর আবার গেটের ভেতর ঢুকে গেলে বখাটেরা গেটের মধ্যে ঢুকে তাকে উত্ত্যক্ত করে। সোহাগ বের হয়ে এর প্রতিবাদ করলে বখাটেরা তাকে মারধর করতে থাকে। তাকে রক্ষা করতে গেলে অন্তঃস্বত্ত্বা স্ত্রী ঝুমুরকেও তারা মারধর করে। কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বখতিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বখাটে বাপ্পী, শামীম, তাওহীদ ও নাঈমসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা নেওয়ার পর অভিযোগ দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.