হবিগঞ্জ, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৪০ শ্রমিক আহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলমপুর সেতুর রেলিং ভেঙে বাসটি খালে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক জানান, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে।
আহত শ্রমিক বাশার সাংবাদিকদের জানান, মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট থেকে ধানকাটার ৫০ শ্রমিক সাকিব পরিবহনের একটি ভাড়া করা বাসে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে যাচ্ছিলেন ধান কাটতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৩৫ ঘ.
bdnews24