২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বোমা ও গুলি উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় শুক্রবার বোমা ও গুলি উদ্ধার করেছে পুলিশ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 02:35 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

লালমনিরহাট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকায় শুক্রবার বোমা ও গুলি উদ্ধার করেছে পুলিশ । বিকাল ৪টার দিকে জিএমসিপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জোয়াদ্দারের পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা গুলি ও হাত বোমা দেখে তাকে জানায়। পরে তার কাছে খবর পেয়ে পুলিশ ৬৬ রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করে। পাটগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জগন্নাথ রায় বলেন, এই গুলি ও হাতবোমা মুক্তিযুদ্ধের সময় ওখানে কেউ ফেলে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০২৬ ঘ.