২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চাঁদপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। চিতোষী পশ্চিম ইউনিয়নের চাঁদরা গ্রামে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটর নাম সুজন (৬)। সে একই গ্রামের আবুল খায়েরের ছেলে। আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের তার ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। শুক্রবার দুপুরে বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় সুজন ওই বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৪৮ ঘ.