২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু গৃহকর্মী নির্যাতন ১০ দিনের মধ্যে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

শিশু গৃহকর্মী হাসিনার উপর নির্যাতনের ঘটনা তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- দশ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু গৃহকর্মী হাসিনার উপর নির্যাতনের ঘটনা তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- দশ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, সিএমএইচ'র মহাপরিচালক ও ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়। বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। সেইসঙ্গে শিশুটির নিরাপত্তা নিশ্চিত, নির্যাতনের ঘটনা তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মহাপরিচালক, ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেজর আকতার শাহেদের স্ত্রী নুসরাত জাবীন নিপা, নিপার মা খোশনাহার বেগমকে রুলের জবাব দিতে বলা হয়। গৃহকর্মী হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে সিএমএইচের মহাপরিচালক, পুুলিশের মহাপরিদর্শক এবং সেনানিবাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শিশুটির সঙ্গে তার পরিবারের সদস্যরা এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা কামাল ও পরিচালক নুর খান যাতে দেখা করতে পারেন তা নিশ্চিত করতে বলেছে আদালত। একইসঙ্গে গৃহকর্তা মেজর আকতার শাহেদ, তার স্ত্রী নুসরাত জাবীন নিপা ও শাশুড়ি খোশনাহার বেগম যেন শিশুটির সঙ্গে যোগাযোগের সুযোগ না পায়