২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ মুহিতের

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন তিনি। উদ্বিগ্ন অর্থমন্ত্রী বুধবার হোটেল শেরাটনে এক সেমিনারে বলেন, "এ হার নিয়ন্ত্রণ করতে না পারলে মহাসমস্যায় পড়তে হবে।" এ হার নিয়ন্ত্রণের জন্য নতুন লোকবল নিয়োগের কথা জানিয়ে তিনি বলেন, "দেশে প্রায় ২৯ হাজার পরিবারকল্যাণ সহকারীর (মাঠকর্মী) পদ শূন্য আছে। এ পদ পূরণ করা হবে।" 'বাংলাদেশের অর্থনীতির অবস্থা এবং চ্যালেঞ্জ' শীর্ষক এ সেমিনারে আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের হিসেবে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ, যদিও সরকার এ হিসাব প্রত্যাখ্যান করেছে। জনসংখ্যার পরিসংখ্যান নিতে স