২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে মন্দিরে মূর্তি ভাংচুর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি কালীমন্দিরে মূর্তি ভাংচুর ও ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

লালমনিরহাট, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি কালীমন্দিরে মূর্তি ভাংচুর ও ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে উপজেলার সুদ্রাহবি গ্রামের বুকশুলা শ্মশান মন্দিরের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা চারটি মূর্তির মাথা কেটে নিয়ে যায় এবং পাঁচটি মূর্তি ভেঙ্গে ফেলে। কালীমন্দির কমিটির সভাপতি শ্রী হরেন্দ্র নাথ বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মন্দিরে গিয়ে এসব ঘটনা দেখতে পান। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করেন তিনি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেএম এরশাদ আহসান হাবিব বলেন, "অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।" কালীগঞ্জ থানার ওসি প্রজিৎ কুমার রায় জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রায় ২০০ বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬০৫ ঘ.