মাদারীপুর, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ধর্ষণ মামলায় নাজমুল নপ্তী (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন।
নাজমুল মাদারীপুর সদর উপজেলার খাদনসী গ্রামের আবদুর সাত্তার নপ্তীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই নাজমুল একই উপজেলার সুতারকান্দি গ্রামের এক তরুণীকে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০৫ ঘ.
bdnews24