চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা একাত্তরে বন্দর নগরীর 'নির্যাতন কেন্দ্র' ডালিম ভবন পরিদর্শন করেছে।
নগরীর পুরাতন টেলিগ্রাফ সড়কে অবস্থিত মহামায়া ডালিম ভবনটি ছিলো আল বদর বাহিনীর 'নির্যাতন কেন্দ্র'।
তদন্ত দলের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল ইসলাম বুধবার সকাল ১০টায় ওই ভবনে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
গত সেপ্টেম্বরে তদন্ত দলের সদস্যরা প্রথমবার মহামায়া ডালিম ভবন পরিদর্শন করে নির্যাতনের শিকার বিভিন্ন জনের সাক্ষ্য নিয়েছিলেন।
এএসপি নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরে ডালিম ভবন নির্যাতন কেন্দ্র ছিলো বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ, আলামত ট্রাইব্যুনালের কাছে রয়েছে।
তদন্তের অংশ হিসেবে ডালিম ভবন পরিদর্শন বলে তিনি জানান।
এটি একাত্তরে জামায়াত নেতা ও ব্যবসায়ী মীর কাশেম আলীসহ তৎকালীন আলবদর বাহিনীর 'নির্যাতন কেন্দ্র' হিসেবে ব্যবহ
bdnews24