চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ বরণ এবং পুরনো বছরকে বিদায় জানাতে বন্দর নগরীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া নগরীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় থাকছে বিশেষ আয়োজন।
এ উপলক্ষে নগরীর ডিসিহিল, সিআরবি শিরিষ চত্বর, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চবি চারুকলা ইনস্টিটিউট, ফুলকি, পতেঙ্গা সী বিচসহ একাধিক স্থানে বৃহস্পতিবার বসবে বৈশাখীমেলা।
নগরীর বিপণিকেন্দ্রগুলোতে এখন উপচেপড়া ভিড়। ফ্যাশন হাউসগুলো সেজেছে বৈশাখী সাজে।
এদিকে বর্ষবরণ নির্বিঘ
bdnews24