২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে রাজধানীতে যান চলাচলে বিধিনিষেধ

বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার রাজধানীর কিছু এলাকায় যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওইদিন মিরপুর থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান ও সায়েদাবাদ-যাত্রাবাড়ীগামী যানবাহনকে শাহবাগে না এসে বাংলা মোটর বা সোনারগাঁও মোড় হয়ে চলাচল করতে বলা হয়েছে। আর মোহাম্মদপুর থেকে যে সব যানবাহন মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ী শ্যামপুর যাবে, সেগুলোকে মোহাম্মদপুর- সাইন্সল্যাবরোটরি- নিউমার্কেট- নীলক্ষেত- বেবী আইসক্রীম মোড়- ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার- চাঁনখার পুল হয়ে চলাচল করতে বলা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব যানবাহন টঙ্গী-এয়ারপোর্ট থেকে গুলিস্থান ও সায়েদাবাদ যাবে, সেগুলোকে ওইদিন প্রগতি সরণী থেকে বামে মোড় নিয়ে বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং ও খিলগাঁও ফ্লাইওভার হয়ে গন্তব্যে যেতে হবে। ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী থেকে ছেড়ে আসা যেসব যানবাহন গুলিস্থান ও ফুলবাড়িয়া যাবে সেগুলোকে মিরপুর রোড- সাইন্সল্যাবরোটরি- নিউমার্কেট- আজিমপুর হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন বাংলামোটর- পুরাতন এলিফেন্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং- শেরাটন ক্রসিং- বিএসএমএমইউ ক্রসিং- মৎস ভবন- কদম ফোয়ারা ক্রসিং- হাইকোর্ট ক্রসিং শেরাটন ক্রসিং- মিন্টুরোড- বেইলিরোড- হেয়ার রোড- কাকরাইল মসজিদ ক্রসিং- চার্চ ক্রসিং- মৎস্য ভবন ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং থেকে টিএসসি ক্রসিং, পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্ত্বর ক্রসিং, বকশীবাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এসব বিধি-নিষেধ পহেলা বৈশাখ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৪৭ ঘ.