রংপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে জেলা শহরের পশ্চিম নীলকণ্ঠ এলাকায় এ হামলায় মো. ছিদ্দিক নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহতও হন।
আসামি আতোয়ার দেওয়ানীর বাড়ি পশ্চিম নীলকণ্ঠ এলাকায়।
কোতয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে এসআই ছিদ্দিকসহ একদল পুলিশ নীলকণ্ঠ মহল্লা থেকে আতোয়ার দেওয়ানীকে গ্রেপ্তার করে থানায় আনার পথে দুর্বৃত্তরা হামলা করে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন ওসি।
চলতি বছরের ১৪ ফেব্র"য়ারি রংপুর শহরের মেডিকেল পূর্বগেট এলাকার ভোলা মিয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
ওই ঘটনায় কোতয়ালি থানায় করা হত্যা মামলার প্রধান আসামি হলেন আতোয়ার দেওয়ানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১১ ঘ.
bdnews24