২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রবাড়ি বাস টার্মিনালে উত্তেজনা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার যাত্রাবাড়ি বাস টার্মিনালে দুইদল শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার যাত্রাবাড়ি বাস টার্মিনালে দুইদল শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক শ্রমিক। আহত শ্রমিকের নাম মো. তৈয়ব। যাত্রাবাড়ি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক তদন্ত অবনী শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসের শ্রমিক বাসের ছাদ থেকে চাকা নিচে ফেললে অপর এক শ্রমিকের গায়ে লাগে। এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে দুইজনের পক্ষ নিয়ে শ্রমিকদের মধ্যে দুই ভাগ হয়ে বিবাদে জড়িয়ে পড়ে। প্রায় ১৫/২০ মিনিট ধরে চলে তাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহত শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে জানিয়ে অবনী জানান, তার কোন অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৮২০ ঘ.