২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশালীন আচরণ, নওহাটা পুলিশ ফাঁড়ির হাবিলদার প্রত্যাহার

রিক্সা ভ্যানের মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির এক হাবিলদারকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

নওগাঁ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিক্সা ভ্যানের মহিলা যাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির এক হাবিলদারকে প্রত্যাহার করা হয়েছে। নওহাটা ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এসআই আজব আলী জানান, রোববার রাত ৮টার দিকে মহাদেবপুরের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা দুলাল হোসেন নওহাটা মোড় থেকে স্ত্রীকে নিয়ে রিক্সা ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে ধনজইল মোড়ে টহল পুলিশ দলে থাকা হাবিলদার রফিকুল ইসলাম রিক্সাভ্যান থামিয়ে দুলালের স্ত্রীর সাথে অশালীন আচরণ করেন। দুলাল হোসেন বাড়ি ফিরে বিষয়টি গ্রামবাসীদের জানালে রাতেই ২৮/৩০ জন গ্রামবাসী পুলিশ ফাঁড়িতে এসে এর প্রতিবাদ জানায়। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলে সোমবার সকালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমারুজ্জামান হাবিলদার রফিকুল ইসলামকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪০ ঘ.