২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার চারদিন পর মাদারীপুর সদর উপজেলার এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

মাদারীপুর, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার চারদিন পর মাদারীপুর সদর উপজেলার এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মধ্য করদী গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে খাদিজা আক্তারের (১৪) লাশ পাওয়া যায়। শুক্রবার থেকে খাদিজা নিখোঁজ ছিল। করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী খাদিজা ওই গ্রামের সিরাজ বেপারীর মেয়ে। মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন বলেন, সকাল ১১টার দিকে পুকুরে খাদিজার লাশ দেখে স্থানীরা থানায় খবর দেয়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন পুলিশ কর্মকর্তা। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খাদিজার বাবা সিরাজ বেপারী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মামলা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.