২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ: দুই নেত্রীর কার্ড বিনিময়

বাংলা নববর্ষ উপলক্ষে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর কার্ডটি সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এস এম সালেহ আহমেদের কাছে পৌঁছে দেন শেখ হাসিনার প্রটোকল অফিসার প্রলয় জোয়ারর্দার। সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আর দুপুর ২টার দিকে খালেদা জিয়ার নববর্ষের কার্ডটি সচিবালয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নজরুল ইসলাম খানের কাছে পৌঁছে দেন সালেহ। আগামী বৃহস্পতিবার ১৪১৮ বঙ্গাব্দের প্রথম দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৪৫ ঘ.