সাভার, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গুলিভর্তি পিস্তলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর জেলার মো. পরান ওরফে রহিম ওরফে সওদাগর (৩০) এবং ঢাকার ধামরাইয়ের মো. চঞ্চল (৩০)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামগড়া বাসস্ট্যান্ডের কাছে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, এমন তথ্য পেয়ে সোমবার প্রথম প্রহরে পুলিশ সেখানে অভিযান চালায়।
পরানের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৫১৪ ঘ.
bdnews24