২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে দমকল বাহিনীর সদস্যসহ ৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

সাভার, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে গিয়ে দমকল বাহিনীর সদস্যসহ ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকার মেডি সেনসর টেকনোলজি লিমিটেড নামে মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আকতারুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেটরের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকল বাহিনীর দু'টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় তিন কোটি টাকার মামলামাল ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৭ ঘ.