ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে মামাতো ভাইয়ের হাতে মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে মতিঝিলের গোলবাগে এ ঘটনা ঘটে।
ইব্রাহিম একজন দিনমজুর।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন ও অল্প কিছু টাকা নিয়ে গোলবাগে একটি চায়ের দোকানের সামনে ঝগড়ার এক পর্যায়ে মামাতো ভাই বাবুল ইব্রাহিমের পেটে ও বুকে ছুরিকাঘাত করে।
গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জে।
বাবুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮১৬ ঘ.
bdnews24