২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে দেড় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

চাঁদপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে দেড় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেল এ রায় দেন। শামীমুল হক পাভেল সাংবাদিকদের জানান, ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর বহরিয়া, সাখুয়া, হরিনা, ইব্রাহিমপুর, চরলগ্নিমারা, মাঝেরচরসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে সাজা দেওয়া হয়। এছাড়া অভিযানে জব্দ করা প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৬ ঘ.