২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অগ্নিকাণ্ডে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে রমজান আলী (৭) নামে এক স্কুলছাত্র মারা গেছে। আহত হয়েছে আরো ১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 06:05 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

মাগুরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলায় অগ্নিকাণ্ডে রমজান আলী (৭) নামে এক স্কুলছাত্র মারা গেছে। আহত হয়েছে আরো ১ জন। চিত্তবিশ্রাম গ্রামে শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়। আগুনে বসত বাড়ি ও মালামাল পুড়ে গেছে। নিহতের বাবা জালাল মোল্যা সাংবাদিকদের জানান, কুপি বাতি থেকে ঘরে থাকা পাটে আগুন লেগে যায়। আগুনে রমজান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার ভাই মরজেল। এলাকাবাসী দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরে থাকা পাট ও অন্যান্য মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান জালাল। দগ্ধ মরজেলকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১১৪০ ঘ.