২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সভা করতে পারেননি মওদুদ

কিশোরগঞ্জে গিয়েও সভা করতে পারেননি বিএনপি নেতা মওদুদ আহমদ। তার আলোচনা সভার অন্যতম অতিথি এম ওসমান ফারুককে একটি সংগঠন প্রতিরোধ করার হুমকি দেওয়ায় প্রশাসন সভার অনুমতি বাতিল করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে গিয়েও সভা করতে পারেননি বিএনপি নেতা মওদুদ আহমদ। তার আলোচনা সভার অন্যতম অতিথি এম ওসমান ফারুককে একটি সংগঠন প্রতিরোধ করার হুমকি দেওয়ায় প্রশাসন সভার অনুমতি বাতিল করে। 'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'র ডাকা ওই আলোচনা সভা হওয়ার কথা ছিলো শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদকে প্রধান অতিথি ও সহসভাপতি ওসমানকে প্রধান বক্তা হিসেবে তুলে ধরে প্রচারও হয়। কিন্তু 'সচেতন মুক্তিযুদ্ধের প্রজন্ম' ব্যানারে অন্য একটি সংগঠন ওসমানের বিরুদ্ধে জরুরি অবস্থার সময় সেনাসমর্থিত সরকারের পক্ষে অবস্থান নিয়ে তাকে প্রতিরোধের ঘোষণা দেয়। এ প্রেক্ষাপটে সংঘাত এড়াতে সভার অনুমতি বাতিল করা হয়েছে বলে শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান। সভায় যোগ দিতে মওদুদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান সকালে কিশোরগঞ্জ পৌঁছালেও সভাস্থলে যেতে পারেননি। অনুমতি বাতিলের পর একজন হাকিমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ শিল্পকলা একাডেমির সামনে অবস্থা নিয়ে ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬১০ ঘ.