চাঁদপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান জানান, শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুরের হরিণা, হানারচর, বহরিয়া, আলুরবাজারসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, জাল দুপুরে জেলা মৎস্য অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত জালের দাম প্রায় ৩৪ লাখ ২০ হাজার টাকা।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিরিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৫২৯ ঘ.
bdnews24