২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যৌতুকের না পেয়ে গৃহবধূ হত্যা'

যৌতুক না পেয়ে সাতক্ষীরা সদর উপজেলায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে সাতক্ষীরা সদর উপজেলায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ফয়জল্লাপুর গ্রামে খুন হন শাহানারা খাতুন। এই ঘটনায় শুক্রবার শাহানারার ভাই মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন। মামলায় তার স্বামী রফিকুল ইসলাম ও স্থানীয় পল্লী চিকিৎসক মো. সাঈদকে আসামি করা হয়েছে। পুলিশ সাঈদকে আটক করেছে। শাহানারার ভাই মাটিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েক বছর আগে শাহানার সঙ্গে রফিকুলের বিয়ে হয়। এরপর থেকেই রফিকুল যৌতুকের দাবিতে প্রায়ই শাহানারার ওপর নির্যাতন চালাত। এ পর্যন্ত তাকে দুইলাখ টাকা যৌতুক দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শাহানারাকে বাপের বাড়ি থেকে আরো ১০ হাজার টাকা এনে দিতে বলে রফিকুল। শাহানারা রাজি না হলে সন্ধ্যায় রফিকুল তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে গ্রামের পল্লী চিকিৎসক মো. সাঈদকে ডেকে এনে শাহানারার শরীরে ইনজেকশন দেওয়ায়। এর কিছুক্ষণ পর শাহানারা মারা যায় বলে রফিকুল অভিযোগ করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, পুলিশ রাতেই সাঈদকে আটক করেছে। রফিকুল পলাতক রয়েছে। আটক সাঈদ সাংবাদিকদের বলেন, স্ত্রী বিষ খেয়েছে এমন কথা বলে রফিকুল তাকে ডেকে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শাহানারাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি তাদের বাড়ি থেকে চলে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৮ ঘ.