২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগে বস্তিতে আগুনে পুড়েছে ৪০টি ঘর

রাজধানীর হাজারীবাগের কালুনগর বস্তিতে শুক্রবার ভোররাতে আকস্মিকভাবে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের কালুনগর বস্তিতে শুক্রবার ভোররাতে আকস্মিকভাবে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী জানায়, আগুনে প্রায় ৪০টি বস্তিঘর, কিছু মুদি দোকান ও রিকশার গ্যারেজ পুড়ে গেছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বস্তির একটি ঘরে আগুন লাগে। তিনি জানান, দমকল বাহিনীর ছয়টি ইউনিট আড়াই ঘণ্টা ধরে চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/কেএমএস/১১২৩ ঘ.