চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বৃহস্পতিবার র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া হারবাং নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি বাসে থামিয়ে বাসের মালামাল রাখার বাক্সে তল্লাশি করে ওই হেরোইন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/২১০০ ঘ.
bdnews24