ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলসহ তিনজনের বিরুদ্ধে বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা শামসুদ্দিন আহমেদের দায়ের করা একটি অপহরণ মামলাকে 'তুচ্ছ, বিরক্তিকর ও মিথ্যা' উল্লেখ করে আসামিদের অব্যাহতি দিয়েছে আদালত।
মিথ্যা মামলা করায় শামসুদ্দিন আহমেদকে কেন শাস্তি দেওয়া হবে না- এক সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়েছেন বিচারক।
বুধবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠনের শুনানির পর এ আদেশ দেন।
বসুন্ধরা গ্র"পের ঊর্ধ্বতন পরিচালক শামসুদ্দিন আহমেদ ২০০৬ সালের ১৮ অগাস্ট যমুনা গ্র"পের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল, তার ছেলে শামীম ইসলাম এবং যমুনা গ্র"পের কর্মকর্তা মো. ওয়াদুদকে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ২০০৬ সালের ১৫ অগাস্ট সকালে বসুন্ধরা কর্পোরেট অফিসের নিরাপত্তা কর্মী জাহিদ হোসেন অফিসে যাওয়ার পথে নিখোঁজ হন। পরদিন বাদি জানতে পারেন, জাহিদকে চারজন অস্ত্রধারী তুলে নিয়ে গেছে।
২০০৭ সালের ১৫ জুলাই বাড্ডা থানার উপ পরিদর্শক মো. সোহরাব হেসেন ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বুধবার এ মামলায় অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে বিচারক 'তুচ্ছ, বিরক্তিকর ও মিথ্যা' মামলা করার দায়ে বাদিকে কেন ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে না, তার কারণ জানাতে বলেন।
বাদি পক্ষের কোনো আইনজীবী শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মোকলেস আহমেদ।
বাবুলসহ এ মামলায় অব্যাহতিপ্রাপ্ত তিনজন আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24