২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন

অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবকাশকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা নিষ্পত্তির জন্য বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এই মনোনয়ন দিয়েছেন বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। এতে বলা হয়, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আগামী ১২ ও ১৯ এপ্রিল সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। এর আগে গত ৩০ মার্চ হাইকোর্ট বিভাগের জন্যও অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে বিচারপতি মো. এমদাদুল হক আগামী ১১, ১৩, ১৭, ১৮ ও ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত এনেক্স ভবনের ৮ নম্বর বিচারকক্ষে একক বেঞ্চে বসবেন। বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও এ এন এম বশিরউল্লাহ ১১ থেকে ১৩ এবং ১৮ থেকে ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১টা পর্যন্ত এনেক্স ভবনের ২৯ নম্বর বিচারকক্ষে দ্বৈত বেঞ্চে বসবেন। এছাড়া অবকাশকালীন সময়ে কয়েকটি দ্বৈত বেঞ্চ ১৯৯৯ সাল পর্যন্ত দায়ের হওয়া ও শুনানির জন্য অপেক্ষমান ফৌজদারী আপিল মামলার শুনানি ও নিষ্পত্তি করবে। আগামী ১০ থেকে ২১ এপ্রিল এই অবকাশ হলেও সাপ্তাহিক ছুটির কারণে তা ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০০০১ ঘ.