২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'টেকনোক্রেটদেরও জিততে হবে ভোটে'

মন্ত্রীত্ব ধরে রাখতে হলে ছয় মাসের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে টেকনোক্রেটদের। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বেশিরভাগ সদস্য বাহাত্তরের সংবিধানের এই বাধ্যবাধকতা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

মঈনুল হক চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীত্ব ধরে রাখতে হলে ছয় মাসের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে টেকনোক্রেটদের। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বেশিরভাগ সদস্য বাহাত্তরের সংবিধানের এই বাধ্যবাধকতা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। মঙ্গলবার বিশেষ কমিটির বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সদস্য আব্দুল মতিন খসরু। তিনি বলেন, "সংবিধানের ৫৬ ধারায় পরিবর্তন এনে বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালের প্রস্তাব এসেছে। সে ক্ষেত্রে নিয়োগের ছয় মাসের মধ্যে নির্বাচিত না হলে টেকনোক্রেটদের মন্ত্রিত্ব বাতিল হবে।" আব্দুল মতিন খসরু আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাবেক এই মন্ত্রী বলেন, "১৯৭২ এর সংবিধানে যখন আমরা ফিরেই যাচ্ছি, সেক্ষেত্রে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে আগের উপধারাটিও ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। বেশিরভাগ সদস্য এ বিষয়ে একমত হয়েছেন। বুধবার বিশেষ কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।" চতুর্থ সংশোধনীর মাধ্যমে টেকনোক্রেট মন্ত্রীদের নির্বাচিত হয়ে আসার বিধানটি সংবিধান থেকে বাদ দেওয়া হয়। বর্তমান মন্ত্রিপরিষদে আইনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত শফিক আহমেদ টেকনোক্রেট মন্ত্রী হিসাবে নিয়োগ পান। এছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়