২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

জামালপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়ের সময় এই নৌকাডুবি ঘটে। ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবাইদুর রহমান দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সলামপুরের কুলকান্দি পাইলিং ঘাটে বালু উত্তোলন কাজে নিয়োজিত একটি নৌকা ডুবে যায়। এতে ৮ শ্রমিক নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছে ফকির আলী (২৫), জবিউল হক (৩৫), তোফায়েল আহম্মেদ (৩২), ফজল হক (২৫), সিদ্দিক (২৮)। এদের সকলেরই বাড়ি দেওয়ানগঞ্জের হলকারচর গ্রামে। উদ্ধার হওয়া সকলের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় ডুবুরিরা মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের প্রত্যকের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৫ ঘ.