২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি নাট্যকলা বিভাগে তালা, তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে তালা ঝোলানোর ঘটনা তদন্তেকমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

রাজশাহী বিশ্ববদ্যিালয়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে তালা ঝোলানোর ঘটনা তদন্তেকমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেট জরুরি সভায় এ কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক হলেন রাবির ইসস্টিটিউট অব বিজনেস স্ট্যাডিজ'র (আইবিএ) পরিচালক অধ্যাপক মোখলেসুর রহমান। অপর সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য অধ্যাপক জুলফিকার মতিন ও ডা. রুস্তম উদ্দিন আহমেদ, কৃষি অনুষদের ডিন সোহরাব আলী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুশফিক আহমদ। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। নাট্যকলার সভাপতির পদ থেকে মলয় ভৌমিকের অপসারণ দাবিতে বিভাগের ১৬ জন শিক্ষক শনিবার বিভাগে তালা লাগিয়ে দেন। সোমবারও তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস এ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবেদন পাওয়ার পরপরই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কমিটির আহ্বায়ক মোখলেসুর রহমান এ ব্যাপারে চিঠি পাওয়ার কথা জানিয়ে বলেন, "কাল (মঙ্গলবার) সকালেই এ বিষয়ে আমরা মিটিং করবো।" এদিকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক বিকালে এবং সিন্ডিকেট সভা শেষে দু'দফা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নাট্যকলা বিভাগে তালা ঝুলিয়ে বিভাগীয় একাডেমিক কার্যক্রম অচলকারীদের শাস্তি দাবি করেছেন। শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফাজ্জল হোসেন তরফদার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আনন্দ কুমার সাহা, সিন্ডিকেট সদস্য শামসুদ্দিন ইলিয়াস ও জালাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ নাসের, এসএম আবু বকর, হাসিবুল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.