চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাইকমিশনার রাজীত মিত্র বলেছেন, ট্রান্সশিপমেন্টে ভারত মাশুল দেবে। তবে মাশুল 'বেশি' হলে কাক্সিক্ষত লক্ষ্য পূরণ নাও হতে পারে।
সোমবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ট্রান্সশিপমেন্টের ওপর বাংলাদেশ মাশুল ধার্য করলে ভারত তা অবশ্যই দেবে।
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাজীত মিত্র।
২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ৩০ কোটি ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে ভারতে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ তিনশ ২১ কোটি ডলারেরও বেশি।
ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের মাশুল নির্ধারণ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের সা
bdnews24